The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মদ সহ স্বামী গ্রেপ্তার:: ৩ দিন পর স্ত্রী গ্রেপ্তার

17961প্রতিনিধি:: পৌর শহরের পূর্ব পাড়ায় ৫০ লিটার চোলাই মদ সহ লিটন চন্দ্র দেব গ্রেপ্তারের ৩ দিন পর তার স্ত্রীকে মাদক সহ গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
গতকাল (২৯/৯) রাতে পুলিশের বিশেষ দল মাদক বিরোধী অভিযান চালিয়ে মনি দেব নামে উক্ত মহিলাকে গ্রেপ্তার করে।
পুলিশ এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ৫০ লিটার চোলাই মদ, ৩ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
মনি দেব ও তার স্বামী লিটন চন্দ্র দেব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে স্থানীয় সুত্র জানিয়েছে।
থানা সুত্র জানায়, উক্ত থানার দায়ীত্বরত এস.আই নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই মহিলাকে আটক করে।
উল্লেখ্য, রবিবার (২৬/৯) রাতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৫০ লিটার চোলাই মদ সহ মনি দেবের স্বামী মাদক ব্যবসায়ী লিটন চন্দ্র দেব (৪৩) কে পুলিশ আটক করে হাজতে পাঠায়।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম জানান, স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে নবীনগর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে

Exit mobile version