
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম সামাজিক, অবক্ষয়,বাল্যবিবাহ,মাদক,ইভটিজিং,সন্ত্রাস,ও জঙ্গীবাদ,বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মদ সরকার তিন ভিক্ষুক ফ্যামিলির আজীবন দায়িত্ব গ্রহন করেন।এবং তিনি বলেন আমার পরিবারের সদস্যরা যদি তিন বেলা খায় এদের পরিবারের সদস্যরাও তিন বেলা খাবে। আজ থেকে আমি তাদের পরিবারের দায়িত্ব নিলাম। এ সময় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা সহকারী ভূমি কমিশনার জে.পি দেওয়ান,নবীনগর পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ রিপন হোসেন, লাউরফতেহপুর ইউপি সচিব মোঃ রাছেল মাহমুদ, লাউরফতেহপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন সহ অত্র ইউপির সকল সদস্য,সংরক্ষিত মহিলা সদস্য সহ স্থানীয় সামাজিক,রাজনৈতিক,গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।