The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ভালবাসা দিবসে প্রিয়জনকে ফুল না দিয়ে ছিন্নমূল পথশিশুদের মাঝে শিক্ষার উপকরন বিতরণ

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভালবাসা দিবসে প্রিয়জনকে ফুল না দিয়ে সে টাকা সঞ্চয় রেখে উপজেলার অর্ধশতাধিক ছিন্নমূল পথশিশুদের মাঝে নতুন টি-শার্ট ও শিক্ষার উপকরণ বিতরন করেছে নবীনগর মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই ব্যতিক্রমি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানিয় পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈনউদ্দিন মাইনু,কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য,অধ্যাপক শুক্লা রাণি ভট্টাচার্য্যসহ কলেজের সকল শিক্ষকগণ।

Exit mobile version