The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ভাতিজার দায়ের কুপে চাচার হাতের কব্জি কর্তন

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে ভাতিজার দায়ের কুপে রফিকুল ইসলাম নামে এক চাচার বাম হাতের কব্জি কেটে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন চড়িলাম গ্রামে এই ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন৷

স্থানীয় সূত্রে জানাযায়, রফিকুল ইসলাম ও তার আপন ভাই দুধন মিয়ার সাথে জমির মাটি কাটার হিসাব নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের দুই ভাইয়ের মধ্যে পূর্বের বিরোধ নিয়ে তর্কবিতর্ক হয়, তর্কবিতর্কের এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ তার চাচা রফিকুল ইসলাম এর উপর হামলা করেন৷ এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রফিকুল ইসলাম এর বাম হাতের কব্জি কেটে যায়। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version