
এ সময় তার সাথে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলাধীন আখাউড়া উপজেলার সমাজসেবা অফিসার ফারুক ইসলাম, আশুগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার সৈয়দ রাফিউদ্দিন, বাঞ্ছারামপুর উপজেলার সমাজসেবা অফিসার সুরভী আফরোজ, কসবা উপজেলার সমাজসেবা অফিসার মো: মবিনুল হক ভূইয়া,নবীনগর উপজেলার সমাজসেবা অফিসার মো: সিফাত বিন সাদেক ও প্রশাসনিক কর্মকর্তা মো: হাবিবুর রহমান।
গতকাল সোমবার দুপুরে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়ন পরিদর্শনকালে দেখা যায়, অতন্ত্য সুন্দর পরিবেশে প্রকৃত ভাতাভোগীগণ সরকারি বয়স্ক ভাতার ন্যায্য অর্থ গ্রহন করছেন। বয়স্ক মানুষদের ভাতা উত্তোলনে সহযোগীতা করছেন রছুল্লাবাদ ইউপি চেয়ারম্যান মো: আলী আকবর খাঁন। এ সময় ভাতা উত্তোলনকারী ব্যাক্তিদের কাছ থেকে সরেজমিনে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করা হয়।