The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বড়াইল বাজারে স্ট্যান্ডার্ড ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃব্যাংকিং লেনদেনে মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে নবীনগর উপজেলার বড়াইল বাজারে স্ট্যান্ডার্ড ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২৩শে সেপ্টেম্বর) সকালে বড়াইল বাজারে স্ট্যান্ডার্ড  ব্যাংকের এজেন্ট শাখাটি উদ্বোধান করা হয়।এতে স্ট্যান্ডার্ড ব্যাংক বড়াইল বাজার শাখার তত্ত্ববধায়ক মোঃ মমিনুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মোতালেব হোসেন,ডেপুটি ম্যানেজিং ডেরেক্টর  স্ট্যান্ডার্ড ব্যাংকে লিঃ।

বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকে হেড অব এজেন্ট শাখার পরিচালক মোঃ জামাল উদ্দিন,স্ট্যান্ডার্ড ব্যাংক  ব্রাহ্মণবাড়িয়া শাখা ব্যবস্থাপক মিনাল কান্তি ঘোষ, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাসলাম শিকদার,বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক ডাঃরুহুল অামিন,ঢাকা মেডিকেল কলেজের অফিসার ডাঃজেসমিন কবির,বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন,সাবেক চেয়ারম্যান অাবদুল খালেক বাবুল,উপজেলা অাওয়ামীলীগের শিক্ষাবিষক সম্পাদক মুস্তাফিজুর রহমান নান্নু মাষ্টার,নাছিরনগর উপজেলার খাদ্যকর্মকর্তা সামীউল আলীম,
মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম,বিশিষ্ট ব্যবসায়ী
নাছির উদ্দিন মীর প্রমুখ।

পরে অালোচনা শেষে ফিতা কেটে স্ট্যান্ডার্ড ব্যাংক বড়াইল বাজার শাখাটির উদ্বোধন করেন প্রধান অতিথি সহ আগত অতিথিরা।

আলী আজমের উপস্থাপনায় অনুষ্ঠানে সার্বিক তত্ববধানে ছিলেন,নুরুল আমিন ও জয়নাল আবেদীন।

এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ,এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Exit mobile version