The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ব্লু-হোয়েল গেমে আসক্ত এক তরুন পুলিশ হেফাজতে

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি: ব্লু হোয়েল মরণঘাতি গেমে আসক্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার  জিনোদপুর গ্রামের বজলুর রহমানের ছেলে কলেজ পড়–য়া মেধাবী ছাত্র ইমন (১৬)।
জানা যায়, এ গেমে আসক্ত হয়ে ইমন শনিবার রাত ১১ টায় আত্মহত্যার চেষ্টা করলে বাড়ীর লোকজন বিষয়টি টের পেয়ে নবীনগর থানায় খবর দেয়। তাৎক্ষণিকভাবে  ওসির নির্দেশে এসআই স্বপন চন্দ্র দাস দ্রুত ঘটনাস্থলে পৌছে ইমনকে থানায় নিয়ে আসেন।
বর্তমানে ইমনের সাথে তার মা ও আত্মীয় স্বজন থানায়  অবস্থান করছেন। থানা হেফাজতে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।
উল্লেখ্য যে, ইমন ২০১৭ সালে এএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পেয়ে ঢাকাস্থ মিরপুর শহীদ পুলিশ স্মৃতি কলেজে বর্তমানে প্রথম বর্ষে অধ্যয়নরত।

Exit mobile version