The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বিপুল পরিমান গাঁজা সহ আটক ২

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিপুল পরিমান গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, পাশ^র্তী কসবা উপজেলার বিশারাবাড়ী গ্রামের মাহামুদা বেগম (৩০) ও মো. টিপু সুলতান(৩৮)। গতকাল সোমবার বিকেলে উপজেলার বিটঘর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, নবীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিটঘর গ্রামের গলাকাটা ব্রীজের উপর থেকে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় মাদক প্রাচারের সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি লাকেস ভর্তিসহ পলিথিনে মোড়ানো ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকের নিয়োমিত আইনে মামলা রুজু করে আজ (০৭/০৬) মঙ্গলবার সকালে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

Exit mobile version