The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বিপুল পরিমান ইয়াবা সহ এক নারী আটক

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও ট্যাবলেট বিক্রয়ের নগদ অর্থ সহ রুবি আক্তার (২৭) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নোয়াগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে ওই নারীকে আটক করা হয়। গ্রেফতারকৃত রুবি আক্তার ওই এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. জয়েল মিয়ার স্ত্রী।
আজ সোমবার সকালে প্রেস কনফারেন্স এ নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, গতকাল রাতে আমাদের একটি অভিযান দল এসআই শেখ কামাল উদ্দীন ও এএসাই হেলাল এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াগাঁও গ্রামে মাদকের অভিযান পরিচালনা করে ৬৬০০ পিস ও বিক্রয়ের নগদ অর্থ সহ এক নারী কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার দখল থেকে আমরা মাদক গুলো পেয়েছি এবং তার স্বামী এই কারবারির অন্যতম হোতা, তিনি উক্ত ঘটনায় পলাতক আছে। তাকেও গ্রেফতার করার তৎপরতা চলছে। আমরা সকল শ্রেনীর লোকদের কে অনুরোধ করবো মাদকের যে তথ্য সেই তথ্য সরবরাহ করবেন,নবীনগর থানা পুলিশ সেই ব্যাপারে খুব সোচ্চার। আমরা আমাদের অবিষ্যতেও মাদকের বিরুদ্ধে যেই অভিযান সেই অভিযান অব্যাহত রাখবো।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, নবীনগর সার্কেল মহোদয়ের নেতৃত্বে ও পুলিশ সুপার এর সার্বিক তত্বাবদানে একটি অভিযান টিম পরিচালনা করে ৬৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬১০৫০ টাকা সহ একজন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই মাসে ৮ টি মামলা রুজু হয়েছে এর মধ্যে ৫ টি মাদকের মামলা। এতে বুঝা যাচ্ছে মাদকের বিরুদ্ধে আমরা সতর্ক,আমরা মাদক নির্মুল করার জন্য কাজ করছি।

Exit mobile version