
বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় সদরের সালাম রোড এবং কোর্ট রোডের পাঁচটি স্বর্ণ ব্যবসায়ীর দোকানে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় পাঁচটি মামলা করেন। এবং ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযান চলাকালীন সময়ে ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন পথচারীদের কে সচেতন হতে এবং সরকারের বিধিনিষেধ মানতে অনুরোধ করেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে আহ্বান করেন। উল্লেখ্য যে নবীনগরে এ পর্যন্ত মোট আক্রান্ত ১০৮৪, মোট সুস্থ ৫৩০ এবং মৃত্যু বরণ করেছেন ১৭ জন।