The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রাবন সরকার (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সকালে উপজেলার শ্যামনগর ইউনিয়নের শ্রীঘর এলাকায় এ ঘটনা ঘটে। শ্রাবন ওই এলাকার শ্যামল সরকারের ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ রায় জানান, সকালে নিজ বসতঘরে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শ্রাবন। পরিবারে লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Exit mobile version