
পৌর এলাকার উত্তর পাড়ার আলী আজ্জমের মেয়ে ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মোছা: দিপা(১৪) সঙ্গে উপজেলার নাটঘর গ্রামের ওয়ালী মিয়ার ছেলে সাদিকুর রহমান(৩০) এর বিয়ে হচ্ছিল। দিপার সহপাঠীরা এ বিয়ের খবর শোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে বিয়ের আসরে এসে বাঁধা দেয়। পুলিশ জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্কুল ছাত্রীদেও সহযোগিতায় এই বাল্যবিয়ে বন্ধ করে বর-কনে সহ কাজীকে পুলিশ হেফাজতে নেয় হয়েছে।