
সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা পশ্চিম বালুমহাল আকস্মিক পরিদর্শন করি। এ সময় সীমানার বাহিরে পাওয়া একটি ড্রেজার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইজারা গ্রহীতাদের ডেকে নির্ধারিত সীমানার মধ্যে ড্রেজার চালানো, সন্ধ্যার পর ড্রেজার না চালানো এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ শাস্তির আওতায় আনা হবে মর্মে মুচলেকা নেয়া হয়।