The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাকির গ্রেপ্তার

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) বিকেলে নবীনগর থানা পুলিশ বড়াইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রোববার বিকেলে বড়াইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার জাকির হোসেনকে আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
Exit mobile version