
উদ্বোধনী খেলায় নবীনগর পৌরসভাকে ট্রাইব্রেকারে হারিয়ে বীরগাঁও ইউনিয়ন বিজয়ী হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, মেয়র মাঈনুদ্দিন মাইনু, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,সরকারি স্কুলের প্রধান শিক্ষক আবু মোছা, অফিসার ইনচার্জ আসলাম সিকদার, আ’লীগ নেতা মো. জসিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, যুব উন্নয়ন কর্মকর্তা আল ইসলাম জাবের, যুবলীগ সভাপতি সামস্ আলম, সাধার সম্পাদক মো. আশরাফুল ইসলাম রিপনসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।