
আটক মোখলেছুর রহমান ওই গ্রামের হাতিম মিয়ার ছেলে। তিনি স্থানীয় আশ্রাফপুর গ্রামের একটি মসজিদের ইমাম ও চরমোনাই পীরের সমর্থক।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মোখলেছুর রহমান তার ফেসবুক পেজে বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী পোষ্ট করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে গোসাইপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।