
আহতরা হলেন,উপজেলার ভৈরবনগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইমাম মিয়া(৩০),আব্দুল হেকিম মিয়ার ছেলে মো: রুহেল(২৫),জুয়েল(২৮),আলী আজম মিয়ার ছেলে মো: সাইফুল মিয়া(২৫)তাইজুল ইসলামের ছেলে মাহাবুব আলম(২৫) ও রহিম মিয়ার ছেলে মুক্তার হোসেন(২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ভৈরবনগর গ্রামের মদন মেম্বারের বাড়ির আলমগীর মিয়া একই এলাকার রিয়াজউদ্দিনের বাড়ির হেকিম মিয়ার কাছ থেকে টাকা ধার নেন। পরে বিভিন্ন সময় এ টাকা নিয়ে সালিশও বসে। কিছুদিন আগেও দু’পক্ষের মাঝে তর্কাতর্কি ও হাতাহাতি হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় হেকি মিয়ার বাড়ির লোকজন গোসাইপুর বাজারে যাওয়ার পথে আলমগীর মিয়ার লোকজন উৎ পেতে থেকে হামলা চালায়।
স্থানীয়রা হামলায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীনগর থানা পরিদর্শক (তদন্ত) মো: রাজু আহামেদ জানান,বর্তমানে এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।