The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পৌর যুবলীগের আয়োজনে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আওয়ামীলীগ কার্যালয়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর যুবলীগের নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আশরাফুল আলম জনির সঞ্চলনায়, এসময় উপস্থিত ছিলেন,নবীগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ আবু আব্বাস ভূইয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ খাইরুল আমিন,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ শামিম রেজা,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন,শ্রমিক নেতা ফুরকান উদ্দিন মৃধা,যুবলীগ নেতা মোঃ সবুজ,মোঃ মাজেদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা ২১শে আগস্ট গঠনাটি সংগঠিত করার মূল হুতাদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানায়। পরে নিহতদের স্বরণে মিলাদ মাহফিল শেষে তাবারক বিতরন করা হয়।

Exit mobile version