The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

নবীনগর প্রতিনিধি:সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে রবি, সোম,এবং মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনদিন একটানা কর্মবিরতি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মবিরতি চলাকালে চরম দূভোর্গ পড়েন পৌরসভায় সেবা নিতে আসা জনগণ। নবীনগর পৌরসভার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মঙ্গলবার বিকেলে নবীনগর পৌরসভার সচিব মোঃ বেলজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনায় বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী মোঃ আবদুল হাকিম, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ জামালউদ্দিন, করআদায়কারী মোঃ বজলুর রহমান, আবদুল মোমেন, মোঃ মনির হোসেন, টিকাদানকারী মোচ্ছাম্মদ সামসুনাহার বেগম প্রমুখ।

বক্তরা বলেন, আমরা বিশ^াস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতিরজনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবী বাস্তবায়ন করবেন, আমাদের আর রাজপথে বসে কর্মবিরতি পালন করতে হবে না।

Exit mobile version