The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি কমিশনার (ভূমি) বদলি

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মবাড়িয়া)প্রতিনিধি পৃথক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার (২২ জুন) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকবুল হোসেন ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান কে বদলির নির্দেশ জারি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে সিরাজুল ইসলামকে। পাশাপাশি নবীনগর সার্কেলের বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেনকে ঢাকায় এপিবিএনের বদলী করা হয়েছে। নবীনগর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা সিরাজুল ইসলাম হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসানকে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পদায়ন করা হয়েছে।

Exit mobile version