
জানা যায়, উপজেলার মহেশপুর গ্রামে বাড়ির বাউন্ডারী নির্মানের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শওকতের সাথে মুক্তার হোসেনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়। গুরুত্বর আহত মো: বিল্লাল হোসেন, মুক্তার হোসেন, আবু কালাম, জয়নাল আবেদীনকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় টেটাবিদ্ধ বিল্লাল হোসেন ও মুক্তার হোসেনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে উপজেলার মোহল্লা গ্রামে পূর্ব ুবরোধের জের ধরে রবিনের সঙ্গে মহিবুল্লার সংঘর্ষে হয়।এতে ৩জন আহত হয়। তাদরেকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।