The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সাতমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুকুল (৬০), সাবেক সহ-সভাপতি মো. জহিরুল হক (৬১) এবং বিটঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক গ্রেপ্তারের বলেন, ‘বিটঘর ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুরের মামলায় তাদের গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।’

Exit mobile version