The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পুকুরে ডুবে মহিলার মৃত্যু

water6578
নবীনগর উপজেলার বাড়ীখলা গ্রামে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন এক মহিলার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূএে জানা যায়,বৃহস্পতিবার দিনের কোন এক সময়ে এলাকার কবরস্তান সংলগ্ন পুকুরের পানিতে জনৈকা শাকিলা নামে আনুমানিক ৩২ বৎসর বয়সী মহিলা ডুবে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এলাকাবাসী পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয়। স্থানীয়রা জানায়, মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিল। মেয়েটির
বাড়ী লক্ষিপুর গ্রামে। সে বাড়ীখলা পীর সাহেব বাড়ীতে থাকত বলে জানা গেছে। মেয়েটির একটি ছেলে ও একটি মেয়ে আছে।

Exit mobile version