The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া গ্রামের  ইউসুফ (৫ ) নামের এক শিশুর পানিতে ডোবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
সূত্রে জানা যায়, মোঃ সুমন মিয়া সিঙ্গাপুর প্রবাসী, তার দুই ছেলের মধ্যে ইউসুফ ছোট।পরিবারের সদস্যরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে না পেলে সন্দেহজনক বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে খোঁজ করে, পরে পানির নিচ থেকে ইউসুফের লাশ উদ্ধার করে।
এদিকে আদরের ছোট ছেলের মৃত্যুতে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Exit mobile version