The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের পানিতে ডুবে রিফাত (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামে বায়েজিদ মিয়ার ছেলে।
জানা যায়, রিফাত সহপাঠীদের সাথে দুপুরে বর্ষার নতুন পানিতে গোছল করতে গিয়ে তলিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, জলাশয়ে গোছল করতে গিয়ে রিফাত নামের এক শিশু মারা গেছে।
Exit mobile version