
গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার পশ্চিম পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। আশিক ওই এলাকার মো: মফিজ মিয়ার ছেলে।
স্থানিয়রা জানায়,সকালে বাড়ির পাসের খালে গোসল করতে গিয়ে পানি তলিয়ে যায়। টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অপরদিকে ওইদিনই পাশ্বর্তী মুরাদনগর উপজেলার পীরকাশেমপুর গ্রামের ইসরাত জাহান স্বর্ণা (২০) নামে এক কলেজ পড়–য়া ছাত্রী দুপুরে বাড়ির পাসের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো: তৌহিদুল ইসলাম হামিম তাকে মৃত ঘোষণা করে।