The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পানিতে ডুবে খালা ভাগিনীর মর্মান্তিক মৃত্যু 

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে খালা ভাগিনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তারা হচ্ছে কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা ও কসবা উপজেলার কুডি গ্রামে ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা।
নিহত সায়মার মা জুহেরা বেগম জানান, দুপুরে ইমলা(৬) ও তার খালা সায়মা(১২) বাড়ি পাশ্ববর্তী পুকুরে গোছল করতে গিয়ে ইলমা পানিতে পড়ে  ডুবে যায়। তাকে বাঁচাতে সায়মাও পানিতে লাফ দেয়। সাঁতার না জানার কারনে তারা তীরে আসতে পারেনি।
নবীনগর থানার ওসি মাহাবুব আলম বলেন, পানিতে ডুবে দুইটি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি।
Exit mobile version