The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু!

নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে দুই বছরের দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।তারা হলেন নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মাঈন উদ্দিন ও বাচ্চু মিয়ার ছেলে উসমান (০২) ও তার আপন চাচাতো ভাই আবদুল্লাহ (০২)
সরেজমিনে গিয়ে দেখা গেছে শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছেন শিশু উসমান ও আবদুল্লাহ দুজন।
কিছুক্ষণ পর তাদেরকে আর দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি শুরু করলে এক পর্যায়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় অতি বৃষ্টির কারণে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয়ে জমে থাকা পানির কাছে গেলে তারা ঐ দুই শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখেন।তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুই শিশু উসমান ও আবদুল্লাহকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃতুতে পরিবারের সদস্যদের পাশাপাশি আশেপাশের লোকজনের কান্নায় রোল পড়ে যায়।
Exit mobile version