The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পাগলা শেয়ালের কামড়ে আহত-১০

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়নপুর দক্ষিণ পাড়ায় সোমবার সকালে শেয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত আ: রহিম কে (৬৪) আশংকাজনক অবস্থায় ঢাকায় ও ফিরুজা বেগম (১৭), আরাফাত (৫) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ ৪/৫টি পাগলা শেয়াল নারায়নপুর দক্ষিন পাড়ায় রাস্তায় লোকজনকে কামড়াতে থাকে এতে ১০ জনকে আহত করে।
এ বিষয়ে ৭ নং ওয়ার্ড কমিশনার কবির হোসেন বলেন, সকাল ৮টার দিকে পাগলা শেয়ালগুলো সড়কে চলাচলের সময় মানুষকে কামড়াতে থাকে। এতে ১০ জন আহত হয়েছে পরে এলাকাবাসি ২টি শেয়ালকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেছে।

Exit mobile version