The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পলাতক ডাকাত গ্রেফতার

%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4গত ০৫/১১/১৬ ইং তারিখ দিবাগত রাতে নবীনগর থানাধীন লাউর ফতেহপুর এলাকায় ডাকাতির ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনায় নবীনগর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/ সুখেন্দু বসু ইতিপূর্বে ডাকাতির ঘটনার সাথে জড়িত ০২ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। পূর্বে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি মতে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান থাকে। এরই ধারাবাহিকতায় ০৭/০১/২০১৭ ইং তারিখ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় এস আই/ সুখেন্দু বসু নবীনগর থানা পুলিশ ও বন্দর থানা পুলিশের সহায়তায় ডাকাতির ঘটনায় জড়িত পলাতক আসামী মহিউদ্দিন প্রঃ মহিন (২২) পিতা-মমিন মিয়া, সাং-দক্ষিণ হোসেনপুর, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা এ/পি-ইব্রাহীম মিয়ার ভাড়াটিয়া বাসা, রূপালী আবাসিক এলাকা, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জকে গ্রেফতার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে সে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তিমতে ডাকাতির ঘটনায় লুন্ঠনকৃত মামলার বাদী মোঃ বোরহান উদ্দিন এর x2 মোবাইল সেট উদ্ধার করা হয়।প্রেস রিলিজ

Exit mobile version