
আদালত সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের স্ত্রী মরিয়মের সঙ্গে তার সৎভাই জসিমের পরকীয়া সম্পর্ক ছিল। ২০১২ সালের ৩ অক্টোবর দিবাগত রাতে নিজ ঘরে জসিম ও মরিয়মকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন শফিকুল। পরে জসিম ও মরিয়ম দুজনে মিলে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে শফিকুলকে হত্যা করেন। হত্যাকান্ডর ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে শফিকুলকে দাফন করা হয়।পরবর্তীতে ২৫ অক্টোবর শফিকুলের খালাতো ভাই রাজন বাদী হয়ে আদালতে মামলা করেন। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার সময় মরিয়ম আদালতে উপস্থিত ছিলেন। তবে জসিম পলাতক রয়েছেন।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) দ্বীন ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে রায়ের ব্যাপারে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।