
সোমবার (১৬ মে) দুপুরে নবীনগর পৌর বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন। আকরাম নবীনগর পৌরসভার উত্তর পাড়ার সৈয়দ আহমেদের ছেলে।
মোশারফ হোসেন জানান, অভিযান চলাকালে এক ব্যবসায়ীর কাছে থাকা মাংস খাওয়ার অনুপযোগী বলে জানান ভ্যাটেনারি সার্জন। পরে মাংস বিক্রেতা অপরাধ স্বীকার করায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।