
সূত্রে জানা যায়,গতকাল সোমবার দুপুরে এক ভোক্তভোগীর অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় নবীনগর থানা পুলিশ সহযোগিতা করেন । এসময় ভ্রাম্যমান আদালত ভাই ভাই’হোটল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন ও পঁচা খাবার গুলি বিনষ্ট করেন।
উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান বলেন, একজন ভুক্তভোগীর অভিযোগে ভিত্তিতে হোটেলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পায়। অভিযুক্ত হোটেল মালিক তার অপরাধ স্বীকার করায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এছাড়া হোটেলে থাকা পঁচা খাবারগুলি বিনষ্ট করা হয়। জনস্বার্থে আমাদের এধরনের অভিযান অভ্যাহত থাকবে।