
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রিয়াদ ও তার পরিবারে সিলেট থেকে বেড়াতে রবিবার মামা শ্বশুরের বাড়িতে আসে। সোমবার সকালে মোহল্লা গ্রাম থেকে ভৈরবনগরের উদ্যেশে একটি মাছ ধরার ট্রলার নিয়ে ১০-১২ জন লোক ভ্রমনে বের হয়। পথিমধ্যে সোনাপাড়া নামকস্থানে স্পীডবোটের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। ট্রলারে থাকা শামছুল জানান, প্রতিবছরই আমরা নৌকা ভ্রমনের উদ্যেশে এখানে আসি। স্পীডবোটের ডেউয়ে নৌকাটি তলিয়ে গেলে রিয়াদ ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। তার মেয়ে মারিয়া নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, ট্রলার ডুবির ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মায়িরাকে উদ্ধারে কাজ চলছে।