The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে নেশার টাকার জন্য মাকে কোপালো  ছেলে

মিঠু সূত্রধর পলাশ ,নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে নেশার টাকা না পেয়ে দা দিয়ে মা’কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদকাসক্ত ছেলে। গুরুতর আহত অবস্থায় মা’ সায়েরা বেগমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল সোমবার (১৫/০৩) আটক মাদকাসক্ত ছেলে মাসুদ মিয়া(২৫) কে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় ওই মাদকাসক্ত ছেলের চাচা মো. জাকির হোসেন বাদী হয়ে নবীনগর থানায় মামলা দয়ের করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বিদ্যাকুট গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে মাসুদ মাদকাসক্ত। মাদক গ্রহনের জন্য প্রায় প্রতিদিনই মা’র
কাছ থেকে টাকা নিত। টাকা দিতে না চাইলে মা’কে মারধর করত। বৃদ্ধ মা ছেলের ভয়ে কষ্ট করে টাকা যোগার করে দিত। গত রোববার সন্ধ্যায়ও নেশার টাকার জন্য মা’র কাছে টাকা চায়। ওই মুহুতে মা টাকা দিতে না পারায় ঘরের কাপড় চোপড়ে আগুন লাগিয়ে দেয় পরে দা দিয়ে এলোপাতারি কুঁিপয়ে মা’কে রক্তাক্ত জখম করে। রাতেই গুরুতর আহত মা’কে জেলা সদর হাসপাতালে পাঠানো হয় এবং স্থানীয়রা নেশাগ্রস্থ ছেলে মাসুদকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
মা’সাহেরা খাতুন নষ্ট হয়ে যাওয়া ছেলের এহেন কর্মকান্ডে ব্যাথিত কন্ঠে বলেন, কি করব পেটের সন্তান, প্রায়ই তার অত্যাচার সহ্য করতে হয়। কষ্ট করে সংসার চালাই । ওই দিন টাকা দিতে পারিনি তাই ঘরের কাপড় চোপড়ে আগুন লাগিয়ে দিয়ে আমাকে দা দিয়ে কোপায়।

থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন,ঘটনাটি দুঃখজনক। মামলা হয়েছে । তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version