The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকেঃ ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে রবিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হলো নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা । আসন্ন নির্বাচনে ভোটগ্রহণের ব্যাপারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এ কর্মশালায়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রা‏হ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ হায়াত উদ-দৌলা-খাঁন, বিশেষ অতিথি ছিলেন ব্রা‏হ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান- বিপিএম, পিপিএম, ২৫ বিজিবি’র সিও লেঃ কর্নেল গোলাম কবির, ২৫ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মাহবুব শফিকুল আলম, অতিরিক্তি পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল, সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,ওসি রণোজিত রায়,উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. রাজু আহমেদ প্রমুখ।

Exit mobile version