The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সোহেল মিয়া নিহত হয়েছেন। রবিবার (১ জুন ২৫) সন্ধ্যায় নবীনগর- কোম্পানিগঞ্জ সড়কের ইব্রাহিমপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার রতনপুর ইউনিয়নের দুবাচাইল গ্রামের অবিদ মিয়া ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যায় কাঠ বোঝায় নসিমনের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সোহেল ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। দূর্ঘটনার পর নসিমনের ড্রাইভার পালিয়ে যায়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Exit mobile version