
এলাকাবাসী জানান উপজেলার বড়িকান্দি গ্রামের মধ্য পাড়ার নজরুল ইসলামের নতুন বাড়িতে গত মঙ্গলবার নলকূপ বসানোর সময় পাইপ দিয়ে পানির সাথে অনার্গল গ্যাস নির্গত হতে থাকে। এই ঘটনা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে শুক্রবার বিকালে এক যুবক কৌতহল বসত দিয়াশলাই দিয়ে আগুন জ্বালালে নলকূপের মুখে আগুন ধরে যায় এবং ২-৩ ফিট উচ্চতায় আগুন জ্বলতে থাকে এই সময় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এবিষয়ে বাড়ির মালিক মর্জিনা আক্তার জানান, “আমাদের বাড়িতে মঙ্গলবার টিউবওয়েল বসানোর পর থেকে ২-৩ হাত উচায় পানি উঠতাছিল আজকা বিকালে আমাদের গ্রামের একজন ম্যাচের কাঠি দিয়া আগুন দিলে দাউদাউ কইরা আগুন ধইরা যায় আমরা খুব ভয় পাইয়া গেছি। এলাকার লোকজন আইয়া সন্ধ্যায় আগুন নিভাইলেও গ্যাস এহনো বাইর হইতাছে।
বড়িকান্দি গ্রামের সুরাফ মিয়া জানান, নজরুল ইসলামের বাড়িতে টিউবওয়েল বসানোর সময় টিউবওয়েল দিয়ে বুদবুদিয়ে ২-৩ফিট উচ্চতায় পানি বের হতে থাকে। পরে এতে কাঠি দিয়ে আগুন দিলে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। পরে এলাকার লোকজন এসে আগুন নিভায়। আপাতত আগুন বন্ধ রয়েছে। তবে কেউ যদি আবার আগুন দেয় তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উপল্লেখ্য যে, গত দু’মাস আগে একই উপজেলার বীরগাও গ্রামে নলকূপ বসানোর সময় পাইপ দিয়ে পানির সাথে অনার্গল গ্যাস নির্গত হতে থাকে। একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সধারন জনগন প্রশাসনের দৃষ্টি সুদৃষ্টি কামনা করছেন। এ বিষয়ে প্রশাসনিক ভাবেও জেলা প্রশাসকের মাধ্যমে তিতাস গ্যাসের সাথে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন নবীনগর উপজেলার নির্বাহী অফিসার।