
আজ বুধবার (৬ জুন)সন্ধ্যায় এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শতশত জনতা নলকুপের পানি দিয়ে গ্যাস নির্গত হওয়ার দৃশ্য অবলোকন করেন। চেয়ারম্যান হাজী কবির আহাম্মদ জানান,অত্র ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুর্গারামপুর এলাকায় একটি নলকুপের পানির সাথে গ্যাস নির্গত হচ্ছে আন্দাজ করে এক ব্যক্তি দেয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। এর পর থেকে ওই টিউবয়েল থেকে অনবরত চাপ ছাড়াই পানি ও আগুন জ্বলতে দেখা যায়।