The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  হাতের মেহেদীর রং মুছে যেতে না যেতেই বিয়ের মাত্র এক মাসের মধ্যেই নিজের বাড়িতে ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নববধূ শান্তা আক্তার।

শনিবার সন্ধ্যায় ওই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শান্তা আক্তার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মধ্য পাড়ার মো.মোতালিব মিয়ার মেয়ে। রবিবার সকালে ওই নববধূর মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

নববধূর স্বজনরা জানায়,একমাস আগে পাশ্ববর্তী বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের আক্তার মিয়ার সাথে এক মাস পূর্বে শান্তা আক্তারের বিয়ে হয়। এব্যাপারে নবীনগর থানার ওসি তদন্ত রাজু আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Exit mobile version