
এদিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মো.হাবিবুর রহমান, উনার সহকারী মারজান ও তাসলিমাসহ তিনজন আজ থেকে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে আছেন।
ডাক্তার জেবিন জানান, এইমাত্র আমাদের হাতে রিপোর্টটি পৌঁছেছে। আমাদের জেলা সিভিল সার্জন স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী প্রদক্ষেপ গ্রহন করবো।
তবে এ বিষয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, আক্রান্ত ওই তিন ব্যাক্তির বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এবং ১৪ দিনের হোমকোয়ারন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।