
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম শিকদার জানান, নবীনগর-শ্যামগ্রাম রাস্তা মেরামতকারী ঠিকাদারের কাছে চাঁদা দাবী করে আসছিলো একটি সংগবদ্ধ চক্র। পুলিশ এ ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে নিজামকে গ্রেফতার করে এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও পাইপগান উদ্ধার করা হয়। এবং টের পেয়ে বাকী সহযোগীরা পালিয়ে যায়। বাকীদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।