
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গাজিরকান্দি গ্রামের উত্তরপাড়া মোজাম্মেল নামে এক যুবক দক্ষিণপাড়া এক ছাত্রীকে রাস্তায় অশ্লীল ভঙ্গিতে হাত নাড়ান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই ছাত্রীর মামা স্বপন মিয়া মোজাম্মেল ও তার এক সহযোগীকে বকাঝকা করেন। গতকাল বুধবার দুপুরে স্বপন কয়েকজনকে সঙ্গে নিয়ে মাটি কাটার জন্য উত্তরপাড়া গেলে মোজাম্মেল ও তার সহযোগীরা স্বপনকে তাড়া করে। বিকেল সাড়ে ৪টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আবদুল মান্নান নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষ চলাকালে আবদুল মান্নান ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি অসুস্থতাবোধ করলে তাকে বাড়ি নিয়ে গিয়ে মাথায় পানি ঢালার সময় সন্থ্যায় তার মৃত্যু হয়। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।