The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে দুই ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার দুই (ওসি) কে একসঙ্গে বদলী করা হয়েছে। তারা হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেসবাহ্ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে তাদের বদলি করে জেলা পুলিশ লাইনে সংযুক্তের আদেশ জারি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন জানান, প্রশাসনিক কারণে নবীনগর থানার দুই ওসিকে একসঙ্গে বদলি করা হয়েছে। নবীনগর থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন, পুলিশ পরিদর্শক শেখ আসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিসেবে নাজির আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে উপজেলার পৃথক পৃথক থানা থেকে এস আই, এএস আই ও কনস্টেবলসহ মোট নয়জনকে প্রশাসনিক কারণে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Exit mobile version