The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে দুই আ’লীগ নেতাকে দলের পদ থেকে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা আওয়ামীলীগের দুই নেতাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পদক মোহাম্মদ নাছির উদ্দিন এবং ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমানকে অশুভ আচরণ ও দলীয় শৃংখলা ভংগের দায়ে তাদের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার এ সিদ্বান্ত নেয় দল।

দলীয় প্যাডে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম হালিম স্বাক্ষরিত চিঠির বরাত দিয়ে সুত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারী স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে সরকারী কর্মকর্তা/কর্মচারীর উপর আক্রমনাত্বক অশুভ আচরণ দলীয় শৃংখলা ভংগের সামিল বিধায় বাংলাদেশ আওয়ামীলীগ নবীনগর উপজেলা শাখার সভাপতি ফয়জুর রহমান বাদল এমপি’র পরামর্শে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় পদবী ব্যবহার করে সাংগঠনিক কর্মকান্ড না করা করার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার(০৬/০২) উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোটেক সুজিত কুমার দেব সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন,সাংগঠনিক কাঠামোয় তাদের বিরুদ্দে সাময়িক শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হয়েছে।

Exit mobile version