The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: আহত-১০

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলায় কনিকাড়া ও আশ্রাফপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে উপজেলার কৃঞ্চনগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে পূর্ব শুত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেম্বার বাড়ির লোকজনের সাথে হাজী বাড়ি ও সাহেব বাড়ির লোকজনের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়। গুরুতর আহত রুহুল আমিন, ইমাম হোসেন, মাজিদ মিয়াকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে শিবপুর ইউনিয়নের কনিকাড়া গাংকুলহাটি গ্রামে রবিবার রাতে মাজারের দাওয়াতের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল মিয়ার সাথে হাদী মিয়ার কথাকাটাকাটি হয়। এরই জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়। গুরুতর আহত জহর মিয়া, রুহুল আমিন ও রিপন মিয়াকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Exit mobile version