
তাদের মধ্যে গুরুত্বর আহত কনিকাড়া গ্রামের মো.আকরাম হোসেন,মো. হোসেন মিয়া, মো.জহিরুল ইসলাম,মো.আজিজুল ইসলামকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার প্রতিবাদে রবিবার রাতে কনিকাড়া গ্রামের যুবসমাজ মিছিল, মিটিং ও সড়ক অবরোধ করে হরতালের ডাক দেয়। সোমবার সকাল ৮ থেকে দুপুর ১২ পর্যন্ত অবরোধ চলকালিন সময় কনিকাড়া গ্রামের উপর দিয়ে সকল প্রকার যান-চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের সাথে আলোচনার মাধ্যামে কনিকাড়া গ্রামের যুবসমাজ অবরোধ প্রত্যাখান করে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি আসলাম শিকদার ঘটনার সতত্যা স্বীকার করে বলেন,সংঘর্ষের ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। আলোচনার মাধ্যামেই দুই গ্রামবাসির সমস্যা সমাধান করা হবে।