The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত


মিঠু সূত্রধর পলাশ নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেল পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশন সচিব মো. তৌফিকুল আলম। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে ছিলেন তথ্য কমিশনের পরিচালক ড. মো. আঃ হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম।
এসময় তথ্য অধিকারের উপর উপস্থিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রধান করেন অনুষ্ঠানের তথ্য কমিশনের পরিচালক ড. মো. আঃ হাকিম ।

Exit mobile version