The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ড্রেনে নবজাতকের মরদেহ

নবীনগর সংবাদদাতাঃ ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলায় ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হাসপাতাল পাড়ার একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিকেলে হাসপাতাল পাড়া এলাকার একটি ড্রেনের পানিতে ওই নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Exit mobile version