মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মো. সাফাকাত নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফাকাত ওই গ্রামের মো. শুভ মিয়া ও মোসা. খাদিজা আক্তার দম্পতির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে যায় শিশু সাফাকাত। একপর্যায়ে সে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
মাত্র ২২ মাস বয়সী শিশুটির এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
